× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় হেরোইনসহ আটক এক

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ২০:০৯ পিএম

আশুলিয়ায় হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। প্রবা ফটো

আশুলিয়ায় হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। প্রবা ফটো

আশুলিয়ায় হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে র‌্যাব-৪।

আটক মাদক কারবারি হলেন মো. শওকত আলী। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

তিনি জানান, সোমবার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ শওকত আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, সে বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা