× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশখালীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে কাউন্সিলরের তিন বছরের কারাদণ্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৯:২৩ পিএম

বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর। প্রবা ফটো

বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুর। প্রবা ফটো

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল গফুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এ কারাদণ্ড দেন। 

কারাদণ্ডপ্রাপ্ত কাউন্সিলর আবদুল গফুর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী (ইসি কর্তৃক প্রার্থিতা বাতিল) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ছিলেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কাউন্সিলর আবদুল গফুর ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার চেষ্টা করার পর তাকে আটক করা হয়। এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসবের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় কাউন্সিলরের তিন বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

জানা গেছে, নির্বাচনে দক্ষিণ জলদী আসকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে আটক হওয়া কাউন্সিলর গফুরকে ছাড়াতে গিয়েই এমপি মোস্তাফিজুর রহমান থানার ওসির রুমে গিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে পুলিশ প্রশাসন বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার পর ঘটনার সত্যতা নিশ্চিত হলে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা