× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় ৩৩ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২৬ জন

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:২৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় পাঁচটি আসনে অংশ নেন ৩৩ প্রার্থী। এর মধ্যে পাঁচজন জয়ী হয়েছেন। জামানত হারাননি দুইজন। বাকি ২৬ জন প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় জামানত হারিয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) নির্বাচন অফিস কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম কোনো প্রার্থী পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এই ২৬ জন প্রার্থী ওই পরিমাণ ভোটও পাননি। পাবনা-১ ও পাবনা-৩ আসনে মাত্র দুজন প্রার্থী তাদের জামানত ফেরত পাচ্ছেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ (ট্রাক) এবং আব্দুল হামিদ মাষ্টার (ট্রাক)।

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে প্রার্থী ছিলেন ছয়জন। নৌকার প্রার্থী শামসুল হক টুকু ৯৪ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ (ট্রাক) ভোট পেয়েছেন ৭২ হাজার ৩৮৭টি। বাকি প্রার্থীরা তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন- শামসুল হক (ন্যাশনাল পিপলস্ পার্টি) ২৭৭ ভোট, পারভীন খাতুন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ) ১৯০ ভোট, জয়নাল আবেদীন (তৃণমুল বিএনপি) ৪০১ ভোট, সরদার শাহাজাহান (জাতীয় পার্টি) ৩৭৬ ভোট পেয়েছেন।

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে প্রার্থী ছিলেন আটজন। নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির ছাড়া সবাই জামানত হারিয়েছেন। তারা হলেন- ডলি সায়ন্তনী (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম) ৪ হাজার ৩৮২ ভোট, আব্দুল আজিজ খান (স্বতন্ত্র) ২ হাজার ১৩ ভোট, মোমিনুল ইসলাম (বাংলাদেশ তরিকত ফেডারেশন) ৩৬৬ ভোট, মেহেদী হাসান রুবেল (জাতীয় পার্টি) ২ হাজার ২২ ভোট, আবুল কালাম আজাদ (তৃণমুল বিএনপি) ৪০৪ ভোট, শেখ আনিসুজ্জামান (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ) ২৮১ ভোট, আজিজুল হক (ন্যাশনাল পিপলস্ পার্টি) ৩৬৬ পেয়েছেন।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আটজন প্রার্থী। নৌকার প্রার্থী মকবুল হোসেন ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ (ট্রাক) পেয়েছেন ১ লাখ ১৫৯ ভোট। বাকি ছয়জন তাদের জামানত হারিয়েছেন। তারা হলেন- মীর নাদিম মোহাম্মদ ডাবলু (জাতীয় পার্টি) ৭৩২ ভোট, আজিজুল হক (বাংলাদেশ কংগ্রেস) ২৫১ ভোট, আবুল বাশার শেখ (জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ) ১৭৫ ভোট, বেল্লাল মোল্লা (ন্যাশনাল পিপলস্ পার্টি) ৪৩০ ভোট, মাহবুবুর রহমান জয় চৌধুরী (বাংলাদেশ সুপ্রীম পার্টি) ৪১২ ভোট পেয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে প্রার্থী ছয়জন। নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফ ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব আলী বিশ্বাস (স্বতন্ত্র) ১৪ হাজার ৬৬২ ভোট, রেজাউল করিম (জাতীয় পার্টি) ১ হাজার ৫৩৩ ভোট, আব্দুল খালেক (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জাসদ) ১ হাজার ৬০ ভোট, আতাউল হাসান (কৃষক শ্রমকি জনতা লীগ) ৮২৬ ভোট, মনছুর রহমান (ন্যাশনাল পিপলস্ পাটি) ৭৮৭ ভোট পেয়েছেন। এই আসনে নৌকা ছাড়া সবাই জামানত হারাচ্ছেন।

পাবনা-৫ (পাবনা সদর) আসনে প্রার্থী পাঁচজন। নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি চারজন প্রার্থী জামানত হারাচ্ছেন। তারা হলেন- জাকির হোসেন (বাংলাদেশ ওয়ার্কাস পার্টি) ৩ হাজার ৩১৬ ভোট, আব্দুল কাদের খান (জাতীয় পার্টি) ২ হাজার ৭৬৬, আফজাল হোসেন বটু (তৃণমুল বিএনপি) ৩ হাজার ২৫৯ ভোট, আবু দাউদ (ন্যাশনাল পিপলস পার্টি) ১ হাজার ৫৫৪ ভোট পেয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা