× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

শরীয়তপুর-২ আসনে জয় পেলেন নৌকার প্রার্থী এনামুল হক শামীম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ০৯:২৭ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১২:৫৩ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ফাইল ছবি

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী একেএম এনামুল হক শামীম। তিনি ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ২৮৭ জন। ১৩৩ কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ৫১ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে।

ঘোষিত প্রাপ্ত ফল অনুযায়ী একেএম এনামুল হক শামীম পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।

এছাড়া গণফ্রন্টের (মাছ) কাজী জাকির হোসেন পেয়েছেন ২১১ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মাহমুদুল হাছান ৭৫০ ভোট, বিকল্প ধারা বাংলাদেশ (কুলা) মোহাম্মদ আমিনুল ইসলাম ৪৬ ভোট, জাতীয় পার্টির (লাঙ্গল) মোহাম্মদ ওয়াহিদুর রহমান ৩৬২ ভোট,  ন্যাশনাল পিপলস পার্টির (আম) মো. আবুল হাসান ১৬৭, জাতীয় সমাজতান্ত্রিক দলের (মশাল) মো. ফিরোজ মিয়া ২২১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) মো. মনির হোসেন ৬১ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের (ডাব) সৌমিত্র দত্ত ৬১ ভোট পেয়েছেন।

রবিবার সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি কেন্দ্রে। জালভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শরীয়তপুর- ২ আসনে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে মানুষ কেন্দ্রে এসে ভোট দিয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা