× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফলাফল

ঝিনাইদহ-৩ আসনে জয় পেলেন নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ০১:২৯ এএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ০১:৩২ এএম

সালাহউদ্দীন মিয়াজী। প্রবা ফটো

সালাহউদ্দীন মিয়াজী। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী।

রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে সালাহউদ্দীন মিয়াজী পেয়েছেন ৮৩ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল আজম খান চঞ্চল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট।

আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ২২৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩ হাজার ৯৪৪ ও নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ২৭৭ জন। কেন্দ্রের সংখ্যা মোট ১৬৬টি।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা