× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফলাফল

নোয়াখালী-১ আসনে এইচ এম ইব্রাহিমের হ্যাট্রিক জয়

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:৩১ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:৩৫ পিএম

এইচ এম ইব্রাহিম। প্রবা ফটো

এইচ এম ইব্রাহিম। প্রবা ফটো

দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম। এই আসন থেকে টানা তৃতীয়বার জয়লাভ করলেন তিনি।

রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এইচ এম ইব্রাহিম পেয়েছেন ১ লাখ  ৫৯ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম সেলিম ভূঁইয়া (ফুলের মালা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৮১৯ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এই আসনে মোট বৈধ ভোট ১ লাখ ৭১ হাজার ২১০, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৫৫৪, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৭৬৪ এবং ভোটের শতকরা হার ৪৪ দশমিক ৮৯ শতাংশ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী এইচ এম ইব্রাহিম (নৌকা), গণফ্রন্টের মো. খোরশেদ আলম (মাছ), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ), মো. হারুন-অর-রশিদ (মশাল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. শাহ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. মমিনুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ তরিকত ফেডারেশনের একেএম সেলিম ভূঁইয়া (ফুলের মালা) ও বাংলাদেশ কংগ্রেসের আবু নাছের ওবায়েদ ফারুক (ডাব) প্রতীক। এক পৌরসভা আর ১৬ ইউনিয়নের এই আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৩ হাজার ৭ জন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা