× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফলাফল

লালমনিরহাট-২ আসনে জয়ী মোঃ নুরুজ্জামান আহমেদ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:১৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২৩:১৭ পিএম

মোঃ নুরুজ্জামান আহমেদ। ফাইল ফটো

মোঃ নুরুজ্জামান আহমেদ। ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুজ্জামান আহমেদ।

রবিবার (৭ জানুয়ারি) রাতে পাওয়া ফল অনুযায়ী এই আসনে মোঃ নুরুজ্জামান আহমেদ পেয়েছেন  ৯৭ হাজার ২৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) মোঃ সিরাজুল হক পেয়েছেন ৫০ হাজার ৫শ ভোট।

লালমনিরহাট জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ এই তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে মোট ভোটার ৪ লক্ষ ২ হাজার ২৯। প্রদত্ত ভোট ১ লক্ষ ৬২ হাজার ৭৪০। গড় ভোট পড়েছে ৪০ দশমিক ৪৮ শতাংশ।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা