× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেসরকারি ফল

নওগাঁ-১ আসনে জয়ী সাধন চন্দ্র মজুমদার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ২০:৫০ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ২১:৪৬ পিএম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার পোরশা নিয়ামতপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান তোতা (ট্রাক) পেয়েছেন ৭৫ হাজার ৭২১ ভোট।

রবিবার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসার মো. গোলাম মওলা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

প্রিসাইডিং অফিসারদের দেওয়া হিসাব অনুযায়ী এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৫টি। মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৯৫১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২৭, নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ১২১ এবং ট্রান্সজেন্ডার ভোটার তিনজন।

সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১ আসন থেকে  ২০০৮ ,২০১৪ এবং  ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীর সমর্থকদের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে। কিছু জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। অনিয়ম প্রমাণিত হওয়ায় ভোট বাতিল করা হয়েছে কয়েকটি ভোটকেন্দ্রে। জাল ভোট দেওয়ার চেষ্টা করায় কয়েকজনকে গ্রেপ্তার, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) হিসাবে সারা দিনে ভোট পড়েছে ৪০ শতাংশের মতো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা