× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন বর্জন

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:৫৪ পিএম

অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) রেজাউর রাজী স্বপন চৌধুরী। প্রবা ফটো

অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) রেজাউর রাজী স্বপন চৌধুরী। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) রেজাউর রাজী স্বপন চৌধুরী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফেসবুক লাইভে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এ সময় স্বপন চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, তাই আমরাও মনে করেছিলাম নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে। কিন্তু আওয়ামী লীগের অধীনে আর কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল সিদ্ধান্ত নিয়েছিল তাই আমরা মাঠে ছিলাম। আমরা মানুষের কাছাকাছি গিয়েছিলাম এবং নির্বাচন করেছি। মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে, আমরা সেটা আশা করেছিলাম। কিন্তু ঠাকুরগাঁও-১ আসনের আওয়ামী লীগ নামধারী কিছু কুচক্রী মহল ও অতিউৎসাহী নেতা বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র দখলে নিয়ে জালভোট দিয়েছে। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। আমার কাছে মনে হয়েছে, তিনি নিস্তেজ হয়ে গেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা