চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:২৭ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম
মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রবা ফটো
ভোটকেন্দ্রে গিয়ে মারধরের শিকার হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় তার ব্যক্তিগত গাড়িও ভাঙচুর করা হয়।
রবিবার (৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে বাঁশখালীর সরল ইউনিয়নের উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এই ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করা শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্রটি দখলের চেষ্টা করেন মোস্তাফিজ। এ সময় স্থানীয়দের তোপের মুখে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে মোস্তাফিজুরের কপাল ফেটে রক্ত বের হয় এবং তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। এরপর ওই কেন্দ্রে এক ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ অবস্থায় থাকেন এমপি মোস্তাফিজ। বিকাল চারটার দিকে পুলিশ পাহারায় কেন্দ্র থেকে বেরিয়ে যায় মোস্তাফিজুর রহমান। এ সময় ভোট চোর, ভোট চোর বলে স্লোগান দেন স্থানীয়রা।
হামলা প্রসঙ্গে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।