× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৭:৪৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৮:৪৩ পিএম

নির্বাচন বর্জন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান। প্রবা ফটো

নির্বাচন বর্জন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও জাল ভোট দেওয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী একেএম সফি আহমদ সলমান।

রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকাল ৫টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

একেএম সফি আহমদ সলমান বলেন, ‘প্রতিটি কেন্দ্রে অনিয়ম এবং জাল ভোট দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোট চলার সময়ে এসব অনিয়মের কথা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকতাদের জানানোর পর‌ও কোনও প্রতিকার না পাওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। ভোটের সময়ে এজেন্টদের তালা দিয়ে কেন্দ্র দখল করে ভোট কারচুপি করা হয়েছে। বিকালে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা কেন্দ্র থেকে চলে যাওয়ার পর কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে। আমি এ নির্বাচন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা