× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৭:০৫ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আলী আহমদ। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, ‘কক্সবাজার আইকনিক স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ। তিনি ভোট দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলেন। মরদেহ স্বজনরা এসে নিয়ে গেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা