× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘১১০ বছর’ বয়সে নাতির হাত ধরে ভোটকেন্দ্রে রুহুল আমিন

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৫:০৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৯:১২ পিএম

নাতির হাতে ভর করে ভোটকেন্দ্রে বৃদ্ধ রুহুল আমিন।

নাতির হাতে ভর করে ভোটকেন্দ্রে বৃদ্ধ রুহুল আমিন।

ভোলা-৪ (চরফ্যাশন) আসনে সকাল থেকে অনেক বয়স্ক ভোটারকে ভোট দিতে দেখা গেছে। তাদের মধ্যে ১১০ বছর বয়সী বৃদ্ধ রুহুল আমিন দেওয়ান নাতির হাত ধরে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা সদর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের কেন্দ্রে ভোট দিতে আসেন তিনি।

বৃদ্ধ রুহুল আমিন দেওয়ান ওই ওয়ার্ডের বাসিন্দা মৃত রহমত আলীর ছেলে।

রুহুল আমিনের নাতি তরিক বলেন, ‘সকালে উঠে আমাদের আগে প্রস্তুত হয়ে বসে ছিলেব আমার নানা। পরে আমি আমার নানাকে হাত ধরে ভোট দিতে নিয়ে আসি। তিনি খুব আনন্দিত।’

বৃদ্ধ রুহুল আমিন বলেন, ‘রাতেই নাতি তরিককে বলে রেখেছি ভোট দিতে যাব। তাই সকালে ভোট দিতে আসি। সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।’

এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্বীতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপ, তৃণমূল বিএনপির মো. হানিফ, জাতীয় পার্টির মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মো. আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা