× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরিষাবাড়ীতে নৌকা-ট্রাক সমর্থকদের সংঘর্ষে আহত ১২

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:২৯ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:৩৪ পিএম

সরিষাবাড়ীতে নৌকা ও ট্রাক সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রবা ফটো

সরিষাবাড়ীতে নৌকা ও ট্রাক সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রবা ফটো

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আবদুর রশীদের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। 

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও বেলা ১১টার দিকে বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চরআদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলি করেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সংঘর্ষে নৌকার এজেন্ট মুমিনুল ইসলামসহ আরও একজন আহত হয়েছেন। মুমিনুলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বর্তমানে ভোটগ্রহণ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক আছে।

বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুর রহমান জানান, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা