× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বললেন, ‘বিএনপির হরতাল ঢংঢাং’

সিলেট অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:২৫ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:৩৯ পিএম

নগরীর বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবা ফটো

নগরীর বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। প্রবা ফটো

ভোটের দিন বিএনপির ডাকা হরতালকে ‘ঢংঢাং’ বলে আখ্যায়িত করে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, ‘সারা দেশে আজ ভোটের উৎসব চলছে। ভোটের দিন কিসের হরতাল? এসব বিএনপির ঢংঢাং। কেবল মিডিয়ায় বলার জন্য কর্মসূচি দেওয়া। বাস্তবে হরতাল বলতে কিছু নেই।’

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় নগরীর বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মোমেন বলেন, ‘এবার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। তরুণ ভোটাররা ভোট দিতে আসবেন বলে আমাদের বিশ্বাস। তা ছাড়া সিলেটে মানুষজন ভোট দিতে আগ্রহী। গত সিটি নির্বাচনেও ৪৬ শতাংশ ভোট পড়েছে। আমেরিকার নির্বাচনেও এতো ভোট পড়ে না। সুতরাং নট ব্যাড।’

তবে তিন দিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের লোকজন যাদের কিছু টাকা পয়সা আছে, তারা এরকম ছুটি পেলে পরিবার নিয়ে ঘুরতে চলে যান। এই ছুটিতেও অনেকে ঘুরতে চলে যেতে পারেন। তবে তা খুব একটা প্রভাব ফেলবে না।’

একই সঙ্গে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দল শান্তি, স্থায়িত্ব ও উন্নয়নের পক্ষে। আমাদের দলে ভোট দিলে দেশের উন্নয়ন ও মঙ্গল হয়। দেশের গৌরব চারদিকে ছড়িয়ে পড়েছে। এদের অনেকেই অপরিচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা