× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন স্পিকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:০২ পিএম

সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। প্রবা ফটো

সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৫ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরিন শারমিন চৌধুরী।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদীঘি মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। আওয়ামী লীগ সরকারের আমলে পীরগঞ্জসহ দেশের মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। এগিয়েছে বহুদূর।

প্রধানমন্ত্রীর নিজের এলাকা হিসেবে এখানকার মানুষ পুনরার নৌকায় ভোট দিয়ে উন্নয়নের বিজয় ঘটাবেন বলেও আশা করেন শিরীন শারমিন চৌধুরী।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে জয় লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি থেকে জয় পান মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদপ্রাপ্ত প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। এবারও তিনি নৌকার প্রার্থী হয়ে ভোটের মাঠে দিনরাত ছুটেছেন। গণসংযোগ আর পথসভায় পৌঁছে দিয়েছেন সরকারের চলমান উন্নয়নের বার্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা