× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম-১০ আসনে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:১৮ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৪:০৬ পিএম

চট্টগ্রাম-১০ আসনে কলো পোশাক পরা এই ব্যক্তি গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রবা ফটো

চট্টগ্রাম-১০ আসনে কলো পোশাক পরা এই ব্যক্তি গুলি ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রবা ফটো

চট্টগ্রাম-১০ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন ২৫ বছরের শান্ত  ও ৩০ বছরের জামাল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উপপুলিশ কমিশনার মোখলেসুর রহমান বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন শুনেছি। উনি কোন প্রার্থীর সমর্থক এটি এখনও নিশ্চিত নই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’ 

এ বিষয়ে তাৎক্ষণিক নৌকার প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু ও স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা