× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১০:২৪ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১০:৫৩ এএম

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রবা ফটো

সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রবা ফটো

ভোলার লালমোহন উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্বরত মো. মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, শনিবার (৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বাউরিয়া ভোটকেন্দ্রে দায়িত্বে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর। তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোস্তাফিজ উপজেলার বদরপুর গফুর চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন মোস্তাফিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা