× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথবাহিনীর অভিযানে রাসিকের প্যানেল মেয়র গ্রেপ্তার

রাজশাহী অফিস

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ০৬:০২ এএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ০৭:১৫ এএম

মো. নিযাম উল আযীম।

মো. নিযাম উল আযীম।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র (১) এবং ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিযাম উল আযীমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নাগরিক শিরোইলে অবস্থিত তার বাড়িতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‍্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার সদস্যরা অভিযান চালায়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৫ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্রের দেওয়া তথ্যে মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর মো. নিযাম উল আযীম রাজশাহী-২ আসনের একজন প্রার্থীর হয়ে কাজ করছিলেন। তিনি ওই প্রার্থীর হয়ে তার এলাকার ভোটারদের নানাভাবে প্রভাবিত করে আসছিলেন। সরকারি উপকারভোগী ভোটারদের তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধ্য করছিলেন বলেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

কর্নেল মুনিম ফেরদৌস বলেন, ‘কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সোমবার সকালে ইলেকট্রোরাল আদালতে তাকে হাজির করা হবে।’

রাজশাহী-২ (সদর) আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১৪ দলীয় জোট নেতা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নৌকা প্রতীকে এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এছাড়া আসনটিতে জাসদ এবং জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের একাধিক প্রার্থী রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা