× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিক্সনের সমর্থকদের ওপর হামলা, আহত ২

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২৩:১৯ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২৩:২২ পিএম

নিক্সনের সমর্থকদের ওপর হামলা, আহত ২

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে নিক্সনের ২ সমর্থক আহত হয়েছেন। 

তারা হলেন- কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জসিম ফকির এবং ওই এলাকার বাসিন্দা মো. গিয়াস শিকারী। আহত গিয়াস শিকারীকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এ সংঘর্ষ হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আকতারুজ্জামানের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকিরের বিরোধ চলছিল। দ্বাদশ সংসদ নির্বাচনে আকতারুজ্জামান তিতাস কাজী জাফর উল্লাহর সমর্থক। অপর দিকে বিল্লাল ফকির স্বতন্ত্র প্রার্থী নিক্সনের সমর্থক। গত মঙ্গলবার রাতে নৌকার একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়। ওই ঘটনার জেরে আকতারুজ্জামানের সমর্থকরা বিল্লালের লোকদের ওপর হামলা করে। এতে দুইজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চেয়ারম্যান আকতারুজ্জামান  তিতাস বলেন, ‘আমাদের নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার বিষয়ে সদরপুর থানায় অভিযোগ দেওয়া হয়। কিন্তু থানা থেকে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ায় আজকের এ ঘটনা ঘটে।’

সাবেক চেয়ারম্যান বিল্লাল ফকির বলেন, আকতারুজ্জামানের লোকদের চাঁদা না দেওয়ায় হামলা করে ঈগলের ওই দুই সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে।

ওসি মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মৌখিক অভিযোগে জানা গেছে, নৌকার সমর্থকরা ঈগলের সমর্থকদের মারধর করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা