বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২১:৫০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:০২ পিএম
বেনাপোলে খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। প্রবা ফটো
যশোরের বেনাপোলে খড়ের গাদার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসীরা বেনাপোল পোর্ট থানার বৃত্তিআঁচড়া গ্রামে একটি বাড়ির পাশে খড়ের গাদায় বিপুলসংখ্যক ককটেল মজুদ করছে, এমন গোপন সংবাদ পেয়ে যশোর ডিবি পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে খড়ের গাদা থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ তদন্তকাজ শুরু করেছে। ককটেলগুলো ধ্বংস করা হয়েছে।’