× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় ৪৫ মিনিটের ব্যবধানে চার স্থানে ককটেল বিস্ফোরণ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২২:৪৯ পিএম

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রবা ফটো

মাত্র ৪৫ মিনিটের ব্যবধানে কুমিল্লা নগরীর অন্তত চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এসব ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নগরীর টমছমব্রিজ এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছু সময় পর নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রাণীর বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ ও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

ককটেল বিস্ফোরণের পর সতর্ক অবস্থানে বিজিবি। প্রবা ফটো


কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘আমরা তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছি। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে। মাঠে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িতরা কাজ করছেন। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।’

কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেনি পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা