× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের সঙ্গে সংঘর্ষে বিজিবির টহলগাড়ির চালক নিহত, আহত ৭

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ২০:২৭ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ২০:৩৮ পিএম

দুর্ঘটনার শিকার বিজিবির টহলগাড়ি। প্রবা ফটো

দুর্ঘটনার শিকার বিজিবির টহলগাড়ি। প্রবা ফটো

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) টহলগাড়ির চালক নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির পাঁচ সদস্যসহ সাতজন আহত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না মিয়ার বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার ইউনিয়নের মাঠেরহাট এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা।

তিনি জানান, সকালে বগুড়া থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জেআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পলাশবাড়ীর রাইস মিল এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বিজিবির একটি টহলগাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী এবং বিজিবির টহলগাড়ির ড্রাইভারসহ পাঁচ সদস্য আহত হয়।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মুন্নাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিজিবির পাঁচ সদস্যকে রংপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্না মারা যান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা