× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:১০ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৯:২২ পিএম

পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত

পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ডাকা হরতাল সমর্থনে ভোলায় বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপির দাবি, পুলিশের ধাওয়ায় বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভোলা শহরের উকিলপাড়া নিজাম হাসিনা চক্ষু হাসপতালের সামনে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর ভোলা শহরের নিজাম-হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদ থেকে বিএনপির কয়েকশ নেতাকর্মী মিছিল বের করে। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এসময় মিছিলটি  শহরের বাংলা স্কুল মোড়ের দিকে এগিয়ে এলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় দৌঁড়ে পালাতে গিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় দৌঁড়ে পালাতে গিয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিনসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশের এ ধরনের হামলাকে নিন্দা জানাচ্ছি।

মিছিলে ভোলা জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, বশির হাওলাদার, লোকমান গোলদার, সদস্য ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, বেলাল হোসেন, মাহে আলম, মহাসিন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মনির, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি রবিন চৌধুরী, লুকু চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী নজরুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ওসি মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা