× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হত্যার’ পর লাশ রাখা হয় টয়লেট ট্যাংকে

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৬:১২ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৭:৪৫ পিএম

নড়াইলের আধুনিক সদর হাসপাতাল। ফাইল ছবি

নড়াইলের আধুনিক সদর হাসপাতাল। ফাইল ছবি

নড়াইলের লোহাগড়ায় টয়লেটের ট্যাংক থেকে আম্বিয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তি তাকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাজ্জেকের ছেলে ৩০ বছরের সাব্বির মোল্যাকে আটক করে পুলিশ। 

মৃত ৫৮ বছরের আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হাবিবার রহমান মোল্যার মেয়ে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানায়, শুক্রবার রজ্জেক মোল্যার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পায় এলাকাবাসী। সন্দেহ হলে ওই বাড়ির টয়লেটের ট্যাংকের ঢাকনা সরানো হয়। তখন আম্বিয়ার মরদেহ নজরে আসে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। সাব্বির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে আম্বিয়াকে হত্যা করা হয়েছে। সাব্বির পুলিশকে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর আম্বিয়া তাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। যাবার সময় সাব্বির একটি লাঠি দিয়ে আম্বিয়াকে আঘাত করে। এতে তার মৃত্যু হয়। কাউকে কিছু না জানিয়ে তার লাশ টয়লেটের ট্যাংকে ফেলে দেয় সাব্বির। হত্যা ব্যবহৃত রক্ত মাখা লাঠিও উদ্ধার করা হয়েছে।’

’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা