× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৩

‘নৌকার কর্মীরা এত হামলা করেছে, মামলায় গেলে প্রচারণার সময় থাকত না’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪ ১৬:৪০ পিএম

সংবাদ সম্মেলনে নিজ কর্মীর ওপর হামলার ছবি দেখাচ্ছেন এমএ সাত্তার। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে নিজ কর্মীর ওপর হামলার ছবি দেখাচ্ছেন এমএ সাত্তার। প্রবা ফটো

নিজ কর্মী-সমর্থকদের ওপর নৌকার কর্মীরা অনেকবার হামলা করেছে অভিযোগ করে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ সাত্তার বলেন, ‘নৌকার কর্মীরা এত হামলা করেছে যে, মামলায় গেলে প্রচারণার সময় থাকত না আমার।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সাত্তার রাজধানীর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি।

তিনি অভিযোগ করেন, ‘নৌকার সমর্থকেরা আমার ভোটাদের কেন্দ্রে আসতে নিরুৎসাহিত করছে, হুমকি দিচ্ছে।’

এই স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, ‘প্রচারণাকালে নৌকার কর্মীরা আমার লোকজনের ওপর অনেকবার হামলা করেছে। কয়েকটি ঘটনায় মামলা করেছি। রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। নৌকার কর্মীরা এতো হামলা করেছে যে, মামলায় গেলে প্রচারণার সময় থাকত না আমার।’

এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের কেন্দ্রে আসার পরিবেশ সৃষ্টি করতে হবে বলে দাবি জানান তিনি।

সাত্তার বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী এলাকার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামে আমার লোকজনের ওপর নৌকার কর্মীরা হামলা চালিয়েছে।’

এ সময় আহত এক কর্মীর পিঠের রক্তাক্ত ছবি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘এ ধরনের ঘটনা ১২-১৪ দিন ধরে ঘটছে। কতগুলো ঘটনা তা হিসাব করে রাখা হয়নি। হুমকিধমকির অনেক ঘটনা প্রমাণ করার সুযোগ নেই বলেই মামলায় বা অভিযোগে যেতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে প্রেমঘটিত একটি ঘটনায় মারামারি হয়। সেখানে আমার কর্মীরা যায়নি। কিন্তু নৌকার লোকজন আমার লোকজনকে ফাঁসানোর জন্য মামলায় জড়িয়ে দেয়। বৃহস্পতিবার আদালত আমার কর্মীদের জামিন দিয়েছেন। ভোটকেন্দ্রে ভোটারদের আনার জন্য পরিবেশ সৃষ্টি করতে যেসব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব ব্যবস্থা সঠিকভাবে নিতে অনুরোধ জানাচ্ছি। তাহলে আর কোনো সমস্যা থাকবে না।’

স্বতন্ত্র প্রার্থীর এসব অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

এদিকে ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ এনে গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা