× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের ডাকে মাগুরায় মাশরাফি

শরীফ স্বাধীন, মাগুরা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪ ১২:২৩ পিএম

বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পা রাখেন মাশরাফি। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ছাদখোলা গাড়িতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করতে বেরিয়ে পড়েন তিনি। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পা রাখেন মাশরাফি। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ছাদখোলা গাড়িতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করতে বেরিয়ে পড়েন তিনি। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৭ জানুয়ারি রবিবার। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাদের মধ্যে তারকা প্রার্থীদের দিকে নজর বেশি দেশবাসীর। সদ্য রাজনীতির ময়দানে নামা মাগুরা-১ আসনের প্রার্থী সাকিব আল হাসানকে ঘিরে ক্রিকেট তারকাদের প্রচার সবাইকে আকৃষ্ট করছে। তাতে আরও বাড়তি মাত্রা যোগ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। প্রতিবেশী জেলায় প্রার্থী হয়েছেন তার সাবেক সতীর্থ সাকিব আল হাসান। নিজের নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও ক্যাপ্টেন ছুটে এসেছেন সাকিবের প্রচারে। সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে সারা দেশে। হয়ে উঠেছে দিনের অন্যতম প্রধান খবর। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মাগুরায় পা রাখেন মাশরাফি। এবারের সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হয়ে লড়ছেন এই সংসদ সদস্য। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ছাদখোলা গাড়িতে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করতে বেরিয়ে পড়েন মাশরাফি। মাশরাফি ঐতিহাসিক নোমানী ময়দান থেকে শুরু করে শহরের চৌরঙ্গীর মোড় ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে ভায়না মোড় গিয়ে প্রচার শেষ করেন। এ সময় তিনি নিজ হাতে শহরের ভোটারদের কাছে সাকিবের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

এদিকে ক্রিকেটের বাইশ গজে দাপুটে বিচরণের পর রাজনীতিতে নামা সাকিব নতুন যাত্রায় পাশে পাচ্ছেন ক্রিকেটাঙ্গনের সতীর্থ ও কোচসহ সবাইকে। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাকিবের প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। শেষ মুহূর্তে নড়াইল এক্সপ্রেসের ভালোবাসাও পেলেন তিনি।

অবশ্য সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই তাকে শুভকামনা জানিয়েছিলেন বড় ভাই মাশরাফি। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে ম্যাশ বলেছিলেন, যে পারে, সে সব পারে। সাকিব অনেক ভালো করবেÑ এমনটাই প্রত্যাশা তার।

তাই রাজনীতির মাঠে নতুন সাকিবকে পরামর্শ দিতে কয়েকবার মাগুরায় আসার কথা বলেছিলেন মাশরাফি। সাকিবও গণমাধ্যমকে জানিয়েছিলেন তার এলাকায় আসবেন বড় ভাই ম্যাশ। অবশেষে আজ এসেছেন সাকিবের সঙ্গে দেখা করতে।

এদিকে নিউজিল্যান্ড থেকে জাতীয় দলের ক্রিকেটাররা দেশে ফিরে আসার পর সাকিবের টানে মাগুরায় গেছেন সৌম্য সরকার। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সঙ্গে ছিলেন সাব্বির রহমান, রনি তালুকদার, মুকতার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা