× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে : এমপি কুজেন্দ্র লাল

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২৩:১২ পিএম

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে নির্বচনী জনসভায় বক্তব্য দেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রবা ফটো

খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে নির্বচনী জনসভায় বক্তব্য দেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রবা ফটো

দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্র করে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন পার্বত্য খাগড়াছড়ি (খাগড়াছড়ি জেলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্তমঞ্চে বিশাল নির্বচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় হাজার-হাজার মানুষের ঢল নামে। এর আগে খাগড়াছড়ি বাজার ও শহর এলাকায় গণসংযোগ করেন তিনি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘দেশের সব মানুষের আস্থার প্রতীক নৌকা। এই নৌকা মার্কা ১৬ কোটি মানুষের সঙ্গে কখনও বেঈমানি করেনি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’

৭৫’ এর ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ৭৫’ এর ঘাতকদের ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনোভাবে ষড়যন্ত্র করতে না পারে।’

ভোটারদের উদ্দেশে কুজেন্দ্র লাল আরও বলেন, ‘৭ জানুয়ারি ভোটকেন্দের গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে ষড়যন্ত্রকারীদের জবাব দিতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীর স্মার্ট ও সোনার বাংলা বিনির্মাণের সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা