× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদকে ফরিদপুর আ.লীগ থেকে অব্যাহতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২৩:০৭ পিএম

শিল্পপতি এ কে আজাদ। সংগৃহীত ছবি

শিল্পপতি এ কে আজাদ। সংগৃহীত ছবি

ফরিদপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি এ কে আজাদসহ জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একে আজাদ  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলী আজগর তার ফেসবুকে আইডিতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।

দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া অন্যরা হলেন— জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ এবং জেলা আওয়ামী লীগের সদস্য সুবল চন্দ্র সাহা, মনিরুল হাসান, আবুল বাতিন ও শহীদুল ইসলাম নিরু, উপদেষ্টা পরিষদের সদস্য খলিফা কামাল উদ্দিন ও শাহ আলম মুকুল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জননেত্রী শেখ হাসিনার হাজারো উন্নয়ন বাংলাদেশসহ সারা পৃথিবীতে আজ বহুল প্রশংসিত। এসব বাস্তবমুখী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি কর্তৃক ঘোষিত ফরিদপুর-৩ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় এবং বিপক্ষ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ সহযোগিতা ও জননেত্রীর স্থানীয় নির্বাচনী জনসভায় আপনাদের অনুপস্থিতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের শামিল। যা দলীয় আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও প্রতিষ্ঠানের স্বার্থ পরিপন্থী। সংগঠনের দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১) এবং ৪৭ (১১) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদেকে দলীয় স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।

এ কে আজাদ আওয়ামী লীগের মনোনয়ন চাইলে তাকে দেওয়া হয়নি। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা