× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ১৫

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ২২:১৯ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ২২:২৭ পিএম

হামলায় আহত চ্যানেল আইয়ের জামালপুর ক্যামেরাপারসন বেলাল হোসেন শান্ত। সংগৃহীত ফটো

হামলায় আহত চ্যানেল আইয়ের জামালপুর ক্যামেরাপারসন বেলাল হোসেন শান্ত। সংগৃহীত ফটো

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. আবুল কালাম আজাদ ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ছয়টি নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় পাঁচ সাংবাদিকসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (৩ জানুয়ারি) রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুরের পর তার সমর্থকরা প্রায় দুই ঘন্টা জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।

আহত সাংবাদিকরা হলেন, এনটিভির জামালপুর প্রতিনিধি আসমাউল আসিফ, চ্যানেল আইয়ের জামালপুর ক্যামেরাপারসন বেলাল হোসেন শান্ত, দৈনিক বিজয় বাংলাদেশ জামালপুর প্রতিনিধি নিপুণ জাকারিয়া, দৈনিক দেশ সংবাদের জামালপুর প্রতিনিধি সালাউদ্দিন মিঠু ও দৈনিক শ্রমিক বার্তার সম্পাদক শেখ আশিক মাহমুদ।

স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর অভিযোগ, হামলায় তার ১০/১২ জন কর্মী আহত হয়েছে। তিনটি মোরসাইকেলে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা।

তবে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ পাল্টা অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলা করেছে। তারা তিনটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা মামলা করব।’

জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘তারা রাস্তা অবরোধ করে রেখেছিল। আমরা অনেকবার অনুরোধ করার পরও তারা সরেনি। পরে আমরা যে ব্যবস্থা নেওয়ার তা করেছি। সাংবাদিক আহত হওয়ার ব্যাপারে কিছু জানা নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা