× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্মীপুর-৩

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী, বললেন ‘প্রহসনের নির্বাচন হচ্ছে’

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:২৭ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৯:০৪ পিএম

সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে লাঙল প্রতীকের প্রার্থী রাকিব হোসেন। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে লাঙল প্রতীকের প্রার্থী রাকিব হোসেন। প্রবা ফটো

নানা অভিযোগ আর অসন্তোষের কথা জানিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচন থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন। এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে লাঙল প্রতীকের প্রার্থী রাকিব হোসেনও। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রহসনের নির্বাচন হচ্ছে। ভোটের সুষ্ঠু পরিবেশ নেই।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর এলাকায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

সারা দেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মন্তব্য করে রাকিব হোসেন বলেন, ‘লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে। শুধুমাত্র বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছে।’

তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনে কালো টাকার ব্যাপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় আমার পোস্টার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে।’

এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি অভিযোগ করে জাপা প্রার্থী বলেন, ‘তাই সুষ্ঠু পরিবেশ না থাকায় কেন্দ্রের নির্দেশে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

রাকিব জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক। গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে তিনি দলীয় মনোনয়নে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট চলাকালেই তিনি ভোট বর্জন করেন। তখন তিনি এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন।

জাপা প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা আমার জানা নেই। সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ি নিয়ে আমাদের কাছে তিনি কোনো অভিযোগও করেননি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা