× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহকর্মী সেজে বাসাবাড়িতে চুরি করে আসছিল বকুল গ্রুপ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:২০ পিএম

চুরির ঘটনায় গ্রেপ্তার বকুল গ্রুপের চার সদস্য। প্রবা ফটো

চুরির ঘটনায় গ্রেপ্তার বকুল গ্রুপের চার সদস্য। প্রবা ফটো

চট্টগ্রামে একটি বাসা থেকে ১০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় ওই বাসার গৃহকর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছে বকুল গ্রুপ নামে এই সংঘবদ্ধ চক্রটি গৃহকর্মী সেজে দেশের বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটায়।

এসময় তাদের কাছ থেকে ৩৪ ভরি স্বর্ণ ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন বকুল ওরফে রাশেদা, হবি মিয়া, মো. জামাল ও চন্দন বনিক।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ কমিশনার মোসা. সাদিরা খাতুন।

তিনি বলেন, ‘গত ১৭ ডিসেম্বর নগরীর ষোলশহর এলাকার ফিলনে স্কয়ারে সায়লা ইয়াছমিন খুকির বাসায় চুরির ঘটনা ঘটে। খুকির স্বামী একজন প্রবাসী। বাসায় একা থাকতেন খুকী। ৩ ডিসেম্বর রাশেদা নামে একজন গৃহকর্মী নিয়োগ দিয়েছিলেন তিনি। তবে ওই গৃহকর্মীর বিষয়ে কিছু জানতেন না তিনি। ওই ঘটনায় খুকি পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন রাশেদা ১০০ ভরি স্বর্ণ ও ৬০ হাজার টাকা চুরি করে পালিয়েছেন। পুরো ঘটনাটিই ছিল ক্লু লেস। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে গত ৫ দিন ধরে এটি তদন্ত করছিলাম আমরা।’

উপকমিশনার বলেন, ‘শুরুতে খুকির বর্ণনা অনুযায়ী আমরা রাশেদার একটি স্কেচ তৈরি করি। গত ১০ বসচে এমন চুরির রেকর্ডগুলো যাচাই করি। ওই সময় আমরা ২০১৭ সালে গুলশান থানায় হওয়া একটি চুরির ঘটনার তথ্য পাই। সেই ঘটনাটা করেছিল বকুল গ্রুপ। তদন্তে দেখা যায় বকুলই রাশেদা। এই চক্রটি একই কায়দায় দেশের বিভিন্ন থানায় চুরির ঘটনা ঘটায়। তাদের কাছ থেকে আমরা ৩৪ ভরি স্বর্ন ও ৬০ হাজার টাকা উদ্ধার করেছি। আমাদের অভিযান অব্যহত আছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সায়লা ইয়াসমিন খুকি। তিনি  প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমার স্বামী একজন প্রবাসী ব্যবসায়ী। আমিও বেশিরভাগ সময় তার সঙ্গে বিভিন্ন দেশে যাই। এগুলো আমার ব্যবহারের স্বর্ণ। যেহেতু বাসায় আমি আর আমার ছেলে থাকি তাই পাশের বাসায় গৃহকর্মীকে বলেছিলাম আমার একজন গৃহকর্মী দরকার। তার মাধ্যমেই রাশেদাকে আমি কাজে নিয়েছিলাম।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা