× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইশতেহার ঘোষণা

জমিদার সাহেবের টাকা বিতরণ ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ : মাহি

রাজশাহী অফিস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮ পিএম

তানোর মুন্ডুমালায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। প্রবা ফটো

তানোর মুন্ডুমালায় নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। প্রবা ফটো

জমিদার সাহেবের টাকা বিতরণ ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। একই আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা বাজারে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ১৭ দফার ইশতেহার ঘোষণা করেন মাহিয়া মাহি।

স্বতন্ত্র প্রার্থী মাহি বলেন, ‘৫ জানুয়ারির পর জমিদারের অনেক টাকা এটা একটা বড় চ্যালেঞ্চ। জমিদারের যে পরিমাণ টাকা তা আমাদের সবার মিলেও এত টাকা হবে না। এগুলোতো আসলে বিভিন্ন উপায়ে অর্জন করা টাকা। এই টাকাগুলো এখন জেতার জন্য সে এখন কী করে! জনগণকে ম্যানেজ করার জন্য। জনগণকে অবশ্য বলে দিয়েছি টাকা দিলে টাকা নিবেন, কিন্তু ভোটটা আমাকে দিবেন।’  

ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি  বলেন, ‘বিভিন্ন গ্রামে যারা ফারুক চৌধুরীকে ভোট দিতে চান না তাদেরকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে।’ 

মাহি তার ইশতেহারে নারী ও তরুণ ভোটারদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষির উন্নয়ন সহ চরাঞ্চলে সড়ক নির্মাণ ও চরবাসীর জীবনমান উন্নয়নে কাজ কারার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দাবি করেন, নির্বাচিত হলে তিনি স্মার্ট তানোর-গোদাগাড়ী গড়ে তোলার জন্য কাজ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা