× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী

২০০৮ সালে হেরে যাওয়ার পর থেকেই বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:৪২ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৮:০২ পিএম

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও থেকে নেওয়া ছবি

জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও থেকে নেওয়া ছবি

২০০৮ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই বিএনপি ভোটে আসতে ভয় পায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নির্বাচনে জিতবে না বলেই জনগণকে ভোট থেকে বঞ্চিত করতে চায় বিএনপি।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে জনগণের কল্যাণে কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি থাকলে দেশ পিছিয়ে যায়। আওয়ামী লীগ থাকলে দেশ এগিয়ে যায়।’

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা দেশের দারিদ্র্যের হার কমিয়েছি, শিক্ষার হার বাড়িয়েছি। বিএনপির আমলে শিক্ষার হার কমেছে আর দারিদ্র্যের হার বেড়েছে।’

সরকারপ্রধান আরও বলেন, ‘স্বাধীনতার পর জাতির পিতা যখন দেশের দায়িত্ব নেন, তখন এক টাকাও রিজার্ভ ছিল না। মানুষের ধানের গোলাও ছিল না। পাকিস্তানি আর্মি সব পুড়িয়ে দেয়। শূন্য হাতে বঙ্গবন্ধু দেশের দায়িত্ব নিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেন। প্রতিটি ঘরে ঘরে তিনি রিলিফ পৌঁছে দিয়েছিলেন।’

‘তিনি মাত্র তিন বছর সাত মাস দেশ শাসনের সুযোগ পান। এ সময় তিনি দেশকে গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার মা-বাবা, ভাই, চাচাসহ ১৮ জনকে নির্মমভাবে হত্যা করে। আমি ও আমার ছোট বোন শেখ রেহানা বিদেশ থাকায় প্রাণে বেঁচে যাই। কিন্তু এ বেঁচে থাকাটা আমাদের জন্য অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা