× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরপুরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৭:৩১ পিএম

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সদরপুর উপজেলায় নৌকা ও ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সদরপুর উপজেলায় নৌকা ও ঈগলের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সদরপুর উপজেলায় নৌকা ও ঈগলের প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (০৩ জানুয়ারি) রাত ১১টায় নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহর নির্বাচনী ক্যাম্পে আগুন নিয়েছে দুর্বৃত্তরা। এদিকে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) একটি নির্বাচনী ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে রাত ১টায়। সদরপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান বলেন, ‘রাত ১১টার দিকে খবর পেয়ে আমি ক্যাম্পে আসি। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পে থাকা কিছু নৌকা প্রতীকের পোস্টার পুড়ে গেছে। প্রশাসনের কাছে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানাচ্ছি।’

অন্যদিকে, উত্তর শৌলডুবী ওয়ার্ডের ইউপি সদস্য মো. গফ্ফার শিকদার জানান, ‘রাত ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী নিক্সনের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে ক্যাম্পের পাশের বাড়ির মুছা মল্লিক নামের এক ব্যক্তি প্রথমে আগুন দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। আগুনে ক্যাম্পের প্যান্ডেলের কাপড় ও পোস্টার পুড়ে গেছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার পলিশ উপ-পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, ‘ওই রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা