× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম

দুর্ঘটনা স্থলে স্থানীদের ভিড়। প্রবা ফটো

দুর্ঘটনা স্থলে স্থানীদের ভিড়। প্রবা ফটো

নেত্রকোণায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে কয়লা পরিবহনকারী একটি ট্রাকচাপায় রাবেয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলার পৌরশহরের সাতপাই রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত রাবেয়া আক্তার জেলার পূর্বধলা উপজেলার দেওটুকুন এলাকার বাসিন্দা হাকিম মাস্টারের স্ত্রী। 

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রাবেয়া আক্তার তার ছেলের মোটরসাইকেলের পেছনে বসে সাতপাই এলাকায় তার ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে সাতপাই রেলক্রসিং এলাকায় পৌঁছলে রেললাইনের স্লিপার পারাপার হওয়ার সময় মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা কয়লা পরিবহনকারী ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

ওসি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা