× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১০:২২ এএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১০:৩৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক মো. আবদুর রহিম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ২০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সোয়া ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রী ও যানবাহনের চালকরা। এখন নদী পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা