× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভুলে নৌকায় ভোট চাইলেন স্বতন্ত্রপ্রার্থী ডা. মুরাদ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:৪৯ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:৫৪ পিএম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনী প্রচারে ড. মুরাদ হাসান।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনী প্রচারে ড. মুরাদ হাসান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ড. মুরাদ হাসান ভুল করে নৌকায় ভোট চেয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়ায় নির্বাচনী প্রচারে ভোট চাইতে গিয়ে এমন কাণ্ড করেন তিনি।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড. মুরাদ হাসান নির্বাচনী প্রচারে বলছেন, ‘সবাই আপনারা দোয়া করবেন, নৌকা মার্কার বিজয় নিয়েই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।’

এ সময় তার ভুল ধরিয়ে দেন তার নেতাকর্মী ও সমর্থকরা। পরে তিনি হাসতে হাসতে আবার ঈগল প্রতীকে ভোট চান এবং ঈগলের বিজয় নিয়েই ঘরে ফিরবেন বলে জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা