× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে সেরা জেলা বানাতে চাই : কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি সংবাদদাতা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:১৯ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২৩:১৯ পিএম

খাগড়াছড়ি শহরে গণসংযোগ এবং পথসভায় বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রবা ফটো

খাগড়াছড়ি শহরে গণসংযোগ এবং পথসভায় বক্তব্য রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রবা ফটো

খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, খাগড়াছড়িকে শিক্ষা ও অর্থনৈতিকভাবে সেরা জেলা বানাতে চাই। তাই আগামীবার নির্বাচিত হলে জেলার শিক্ষার প্রসার এবং অর্থনৈতিক কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব দূরীকরণে মনোযোগ দেওয়া হবে।

বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরে গণসংযোগ এবং পথসভায় এসব কথা বলেন তিনি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে ভৌগলিক-প্রাকৃতিক-সড়ক ও নৌ যোগাযোগের দিক থেকে ভালো অবস্থানে থাকা খাগড়াছড়ি জেলার সম্ভাবনা অসীম। রাজনৈতিক অস্থিরতার কারণে এখানকার টুরিজম ও অন্যান্য অর্থনৈতিক কর্মতৎপরতা প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।

তিনি বলেন, জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউটসহ প্রতিটি উপজেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনে সরকারের পলিসি লেভেলে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। এরমধ্যে এম এ হান্নান ইঞ্জিনিয়ারিং কলেজের কাজ শুরু হয়ে গেছে। দীঘিনালায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছে। উপজেলা থেকে ইউনিয়ন লেভেলে সড়ক যোগাযোগ-বিদ্যুৎ-কমিউনিটি ক্লিনিক-ইন্টারনেটসহ অন্যান্য নাগরিক সুবিধা পৌঁছে দিতে কাজ করছে উন্নয়ন প্রতিষ্ঠান ও বিভাগগুলো।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, নৌকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী জাফর আহাম্মদ, জেলা পরিষদ সদস্য যথাক্রমে কল্যাণ মিত্র বড়ুয়া, সুদর্শী চাকমা ও শতরুপা চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দে, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আশুতোষ চাকমা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ক্রইসাঞো চৌধুরী, স্থানীয় হেডম্যান উক্যসাইন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টেকো চাকমা, যুবনেতা বিহানু চৌধুরী এবং মহিলা লীগ নেত্রী সুইচিংথুই মারমা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা