× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে আবার বিজয়ী করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:২৬ পিএম

জনসভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। প্রবা ফটো

জনসভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। প্রবা ফটো

মানিকগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার থাকলে দেশে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে বসবাস করতে পারে। ব্যবসায়ীরা সুন্দর মত তাদের ব্যবসা পরিচালনা করতে পারে।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হবে। উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। ভোটে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জনসভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।

মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ মালেক স্বপন, জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল (লাঙ্গল) ও গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য) ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা