× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি জাফরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের চিঠি

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:২৬ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২২:২৭ পিএম

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। প্রবা ফটো

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। প্রবা ফটো

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (২ জানুয়ারি) এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়- গত ১৯ ডিসেম্বর পেকুয়ায় এক জনসভায় প্রকাশ্যে দলীয় সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দম্ভোক্তিমূলক বক্তব্য দিয়েছেন, যা সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থি ও অমার্জনীয় অপরাধ। তার বিরুদ্ধে ইতোমধ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিস প্রদান করেন। এ প্রেক্ষিতে তার বিষয়ে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদকে অনুরোধ করা হলো।

জাফর আলম পেকুয়ার জনসভায় দলীয় সভাপতিকে উদ্দেশ করে বলেছেন, আমি মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছি। নেতাদের থ্রি-স্টার হোটেলে রেখেছি। মাতারবাড়ীতে ৪০ হাজার মানুষকে খাবার দিয়ে ১ হাজার ট্রাক নিয়ে জনসভাকে সফল করেছি। আপনি সেখানে ঘোষণা করলেন, আশেক উল্লাহ রফিক এমপি প্রার্থী।

জনসভায় তিনি আরও বলেন, ‘শোনেন নেত্রী, আল্লাহ উপরে আছেন, আমি দোষ করলে আল্লাহ আমার বিচার করবেন, কিন্তু আমি মনে করি আমার প্রতি অবিচার হয়েছে। আমাকে ঠকিয়ে আরেকজনের কাছে নৌকা দিয়ে আমার কাছ থেকে নৌকা কেড়ে নিয়েছেন।’

প্রসঙ্গত, বর্তমান সংসদ সদস্য জাফর আলম এবার নৌকার মনোনয়ন পাননি। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার বদলে নৌকা দেওয়া হয়েছিল সালাহউদ্দিন আহমেদকে। ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল হয়। এর ফলে আসনটিতে হাতঘড়ির প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে সমর্থন জানায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা