× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের মাঠে ইলিয়াস আলীর নাম ব্যবহার না করতে স্ত্রীর আহ্বান

সিলেট অফিস

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:৫৪ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ২১:২২ পিএম

ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহসিনা রুশদীর লুনা। ফাইল ফটো

ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহসিনা রুশদীর লুনা। ফাইল ফটো

বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর নাম ভোটের মাঠে ব্যবহার না করার জন্য আহ্বান জানিয়েছেন ইলিয়াসের স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহসিনা রুশদীর লুনা।

বুধবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় লুনা বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করেছে। অথচ ভোটের মাঠে কয়েকজন প্রার্থী সিলেটবাসীর প্রিয়নেতা এম. ইলিয়াস আলীর পক্ষে আবেগময়ী বক্তব্য দিচ্ছেন। সহানুভূতি পেতে নির্বাচন নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে - এমন মিথ্যার আশ্রয় নিয়েছেন অনেক প্রার্থী। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি যেখানে বর্তমান সরকারের অধীনে আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে, সেখানে আমি কীভাবে নির্বাচনে প্রার্থী হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলব বা পাতানো এই নির্বাচনে জনসাধারণকে ভোট দেওয়ার কথা বলব।’

ইলিয়াস আলীর ঘনিষ্ট সহচর ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ইলিয়াস আলীর পরিবারের নাম ভাঙিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করেননি, ইলিয়াস আলীও মাঠে নেই। এরপরও কর্মগুণে নির্বাচনে বড় ফ্যাক্টর ইলিয়াস আলী।

সিলেট-২ আসনে ভোটযুদ্ধে রয়েছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। গণফোরামের উদীয়মান সূর্য প্রতীক প্রার্থী মোকাব্বির খান, ট্রাক প্রতীক নিয়ে বিশ্বনাথ পৌর মেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির এবং আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা