পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:০৫ পিএম
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠি। প্রবা ফটো
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) মহিউদ্দিন মহারাজ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) মহিউদ্দিন মহারাজের পক্ষে এ চিঠি দেন তার প্রধান এজেন্ট আব্দুল্লাহ আল মাসুদ।
স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) মো. মহিউদ্দিন মহারাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদ্বন্দ্বী মহাজোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু এক নির্বাচনী জনসভায় বলেন, আল্লাহ চাইলে জনগনকে ভোট দিতে হবে না। এছাড়া ঈগল সমর্থকদের বিভিন্ন ধরনের হুমকি, কেন্দ্রে ভোট গণনা করতে না দেওয়া এবং আমার এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার বক্তব্য দিয়ে আসছেন। এ কারণে আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে কিছুটা সঙ্কিত হওয়ার কারণে এ চিঠি দিয়েছি।
পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহিদুর রহমান বলেন, জেলার তিনটি আসনে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আমাদেরও পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।