× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে আগুনে পুড়ল পিরুজালী ইউনিয়ন পরিষদ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪ ১১:৫০ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪ ১২:০৭ পিএম

গাজীপুরে আগুনে পুড়ল পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়। প্রবা ফটো

গাজীপুরে আগুনে পুড়ল পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়। প্রবা ফটো

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদে থাকা আসবাবপত্রসহ বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পিরুজালী সরকারপাড়া বাজারে পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পিরুজালী ইউনিয়ন পরিষদ ভবনে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কার্যালয়সহ ভেতরের আসবাবপত্র, কয়েকটি কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে যায়। কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারেনি।

পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ‘পরিষদে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রথমে স্থানীয়দের নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ভবনে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ্ আল আরেফিন জানান, জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা