× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুন সন্ত্রাসীদের সামাজিকভাবে বয়কট করতে হবে : নূর-ই-আলম চৌধুরী

মাদারীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২৩:০৭ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ২৩:০৮ পিএম

শিবচরের উমেদপুরের চান্দেরচর বাজার মাঠে নির্বাচনী জনসভায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রবা ফটো

শিবচরের উমেদপুরের চান্দেরচর বাজার মাঠে নির্বাচনী জনসভায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। প্রবা ফটো

মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, যেসব লোক পাকিস্তানি কায়দায় বাসের মধ্যে মানুষকে পোড়ায় এবং নির্বাচন বন্ধ করতে স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার চক্রান্ত করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।

আমাদের দলের কোনো নেতাও যদি তাদের প্রশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার জেলার শিবচরের উমেদপুরের চান্দেরচর বাজার মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

এ ছাড়াও বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত এবং রাজাকার, আলবদরদের সামাজিকভাবে বয়কটের ডাক দেন চিফ হুইপ। তিনি বলেন, স্বাধীনতার পর যদি রাজাকার, আলবদরদের প্রশ্রয় না দেওয়া হতো। যদি সামাজিকভাবে বয়কট করা হতো, তাহলে তারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করার সাহস পেত না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ বঙ্গবন্ধু খুনে যারা জড়িত তাদের পরিবারগুলোকে আমাদের না করতে হবে, একঘরে করতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের মধ্যেও যদি থাকে তাদেরও বয়কট করতে হবে। তাদের সঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া যাবে না। তাদের দোকানে যাওয়া যাবে না, তাদের কোনো মালামাল কেনা যাবে না। তাদের সঙ্গে ভ্যানগাড়িতেও যাওয়া যাবে না। তাহলে তারা বুঝবে বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা সামাজিকভাবেও দেব। আমরা শিবচর থেকে যদি এ কার্যক্রম শুরু করি ইনশাআল্লাহ্ সারা দেশে তারা সামাজিকভাবে বয়কট হবে।

এদিন তিনি উমেদপুর ও কাদিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ করেন। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা