× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আটক

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২১:০৯ পিএম

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। সংগৃহীত ছবি

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। সংগৃহীত ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে লিফলেট বিতরণ ও ‘নাশকতার’ পরিকল্পনার অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, চরপক্ষিমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুঁড়লে অনেকে নেতাকর্মী পালিয়ে যায়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ৮ জনকে আটক করে পুলিশ। 

তবে হযরত আলী ছাড়া আর কারও নাম প্রকাশ করেনি পুলিশ।

শেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ বলেন, ‘এই পাতানো নির্বাচনে সাধারণ জনগণ যেন ভোট না দেয় সেই প্রচারণা জন্য আমরা লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তার আগেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।’

তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো ককটেল-ফকটেল ছিল না। লিফলেট ছাড়া কিছুই ছিল না। আর ককটেল কি এতোই সহজ কথা? আমাদের কাজ হল সাধারণ মানুষকে এই ডামি নির্বাচন থেকে বিমুখ করা। সহিংসতা করা আমাদের কাজ না, পুলিশ আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা দিচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা