× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে নিজাম হাজারীর জন্য ভোট চাইলেন আ জ ম নাসির

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ২০:৪৭ পিএম

ফেনীতে নিজাম হাজারীর জন্য ভোট চাইলেন আ জ ম নাসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির আয়োজনে নির্বাচনী গণসংযোগ ও  লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভোট চান।

এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান রুবেল প্রমুখ।

এসময় শহরের খাজা আহাম্মদ সড়ক, ভূঁইয়া মার্কেট, কামাল হাজারী মার্কেট, কমলা পট্টি, চাউল বাজার, নারিকেল পট্টি, তাকিয়া রোড ও ইসলামপুর রোডে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের মাঝে নিজাম হাজারীর নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।

আ জ ম নাছির উদ্দিন বলেন, একজন রাজনীতিবিদের বড় অর্জন সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। ইতোমধ্যে নিজাম উদ্দিন হাজারী তার কর্মকাণ্ডের মাধ্যমে ফেনীবাসীর হৃদয় জয় করে নিয়েছেন৷ যার কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো তাকে নৌকার প্রার্থী করেছেন। এটিই নিজাম হাজারীর কর্মের একটা স্বীকৃতি। দলের জন্য আত্মনিবেদিত হয়ে কাজ করলে শেখ হাসিনা অবশ্যই মূল্যায়ন করেন এটাই তার প্রমাণ।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট আপনার পবিত্র আমানত৷ আগামী ৭ তারিখ ভোট কেন্দ্রে এসে  নিজাম হাজারীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি। আসুন আমরা আরেকটি ইতিহাস গড়ি। ফেনীসহ সারা বাংলাদেশকে এগিয়ে নিতে উন্নয়ন অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আবারও নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করি।

ফেনী-২ আসনে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীর মানুষ নৌকার প্রার্থী তথা আওয়ামী লীগেকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। তারা নৌকার বিজয়ের জন্য মুখিয়ে আছে।

তিনি বলেন, গত কয়েকদিনের নির্বাচনী গণসংযোগ ও পথসভায় আমি সাধারণ মানুষের যে গণজাগরণ দেখেছি, আমার দৃঢ় বিশ্বাস নৌকা এবারও বিপুল ভোটে জয়ী হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আসিন হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা