× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি লঙ্ঘন

নৌকার প্রার্থী আব্দুল হাইসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুই মামলা

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:৩৮ পিএম

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই। প্রবা ফটো

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই। প্রবা ফটো

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই ও শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিমসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বাদী হয়ে শৈলকুপা থানায় দুটি মামলা করেন। 

মামলায় অপর আসামিরা হলেন- হাকিমপুর ইউনিয়ন চেয়্যারম্যান ইকু শিকদার ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা।

আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলার এজাহার সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থী আব্দুল হাই গত ১৬ ডিসেম্বর শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের চড়িয়ারবিল বাজারে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ছবি ভাঙচুর করেন এবং পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭(১)(ক) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেন। এ প্রার্থীর বিরুদ্ধে বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় অনুচ্ছেদের ৭৩ এর অধীনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অপর মামলার এজাহার সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হাকিম, হাকিমপুর ইউনিয়ন চেয়্যারম্যান ইকু শিকদার ও শৈলকুপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা ঝিনাইদহ-১ প্রাপ্ত নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আব্দুল হাইয়ের সমর্থক। গত ২৪ ডিসেম্বর তারা তাদের ইউনিয়নের কোথাও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কোনো পোস্টার লাগাতে দিচ্ছেন না এবং কোনো প্রচারণার মাইক প্রবেশ করতে দিচ্ছেন না।

একই তারিখ শৈলকুপা পৌরসভার সরকারী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রার্থী আব্দুল হাইয়ের পক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিতরণের জন্য ২৫০ প্যাকেট বিরিয়ানি ইকু শিকদারের বাড়ি থেকে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি জব্দ করে। উক্ত সমর্থকগণ গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (১) (ক) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১০(চ) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেন। অভিযুক্তদের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ৩৫ এর অনুচ্ছেদ ৭৭(১) (ক) এর বিধান লঙ্ঘনের দায়ে নিয়মিত মামলা করা হয়েছে।

মামলার ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী। কি নিয়ে মানুষ উৎসব করবে, ভোটের মাঠে হৈ-হুল্লোড় করবে, মিছিল করবে, মিটিং করবে, স্লোগান দিবে, এসব যদি না করা যায় তবে ভোটের উৎসব কিভাবে হবে।

শৈলকুপা উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বলেন, নির্বাচনী অনুসন্ধান কমিটির নির্দেশনা অনুযায়ী এসব মামলা হচ্ছে। ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সামগ্রিক নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে, ভোট শান্তিপূর্ণ হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা