× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-২০

নৌকার প্রচারণায় যাওয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:১০ পিএম

নৌকা প্রার্থীর লিফলেট হাতে প্রচারণায় অংশ নেন নবযুগ কলেজের ভাইস প্রিন্সিপাল মো.জাহাঙ্গীর আলম। সংগৃহীত ছবি

নৌকা প্রার্থীর লিফলেট হাতে প্রচারণায় অংশ নেন নবযুগ কলেজের ভাইস প্রিন্সিপাল মো.জাহাঙ্গীর আলম। সংগৃহীত ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার বিষয়ে বিধিনিষেধ থাকলেও তা না মেনে ঢাকা-২০ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বেনজির আহমেদের প্রচারণায় যাওয়ায় ধামরাইয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরের দিকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে এই অভিযোগ দেওয়া হয়।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন- ধামরাইয়ের নবযুগ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম ও হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলতাফ হোসেন লাবু।

অভিযোগে বলা হয়, মো. আলতাফ হোসেন লাবু ও মো. জাহাঙ্গীর আলম দুজনই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়া সত্বেও নিয়মিত বেনজির আহমদের সঙ্গে সরাসরি নৌকা প্রতীকের প্রচারে অংশ নিচ্ছেন। ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। যা সম্পূর্ণ নির্বাচনী বিধি পরিপন্থী। অতএব নির্বাচনি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে। 

অভিযোগের বিষয়ে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলতাফ হোসেন লাবু বলেন, আমি আসলে কোনো প্রচারণায় যাইনি। আমার বাড়ির পাশে পরিচিত লোকজন আসছিলেন ভোট চাইতে। তখন আমার পরিচতরা আমাকে ডেকে হাতে লিফলেট দিয়ে বলছে ভোট চান। তখনই আবার সাথে সাথে অনেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে।

নবযুগ কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম বলেন, অনেক শিক্ষকরা তো রাজনৈতিক অনেক পদেও আছেন। শিক্ষকরা ভোট চাইতে পারেন এতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি প্রিজাইডিং অফিসারের দায়িত্বের চিঠি পেয়েছি আজকে। এর চারদিন আগে থেকে আমাদের ট্রেনিং করিয়েছে। এরও আগে গিয়েছি নৌকার প্রচারণায়।  প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পাওয়ার পর আর যাইনি। এর পরও যদি আমার প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয় আমার কোনো সমস্যা নাই। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ  বলেন, আমি দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। তারা নির্বাচনী প্রচারণা করতে পারেন না। তারা যদি সরকারিভাবে বেতন পেয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা