× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে ট্রাকচাপায় নারী বাইকার নিহত

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৭:১৪ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৮:১৫ পিএম

নারী বাইকার রুলী খাতুন। প্রবা ফটো

নারী বাইকার রুলী খাতুন। প্রবা ফটো

ঝিনাইদহে ট্রাকের চাপায় এক নারী বাইকার নিহত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুলী খাতুন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের নাচনা গ্রামের আনছার আলীর একমাত্র মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, ঝিনাইদহের কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রামে যাচ্ছিলেন বাইকার রুলি। ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা